দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার খালিয়াজুরীতে নিখোঁজের দুই দিন পর ধনু নদ থেকে অদ্বৈত দাস (৫৫) নামে এক সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নগর ইউনিয়নের চাঁদপুর এলাকার ধনু নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অদ্বৈত দাস খালিয়াজুরী উপজেলার মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় দাসের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় পার্শ্ববর্তী সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অদ্বৈত দাস। রাত ১১টার পর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যে আই